গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk হরিয়ানায় বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ৭

    হরিয়ানায় বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ৭

    0
    159
    7 dead in bus truck collision in Haryana
    7 dead in bus truck collision in Haryana
    হরিয়ানায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সাত জনের। আহত অন্তত ২৫ জন।জানা গিয়েছে, ৬০ জন যাত্রীকে নিয়ে অম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়ক ধরে যাচ্ছিল বাসটি।
    হরিয়ানার কুণ্ডলী-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে ঢোকার ঠিক দু’কিলোমিটার আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষের অভিঘাতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের অম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়।পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বাসটির ভিতরে থাকা যাত্রীরা প্রত্যেকেই পঞ্জাবের হোসিয়ারপুর এবং লুধিয়ানার বাসিন্দা। তাঁরা মথুরা এবং বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলেন। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিকটবর্তী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জিতেন্দ্র কুমার জানিয়েছেন, আহতদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।