গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk হরিয়ানার সোনিপতে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৩

    হরিয়ানার সোনিপতে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৩

    0
    185

    অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এক শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার সোনিপতের রিধাউ গ্রামে। 

    জানা গিয়েছে,  রিধাউ গ্রামের ওই কারখানায় যখন ঘটনাটি ঘটে তখন দেখা উপস্থিত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আচমকাই বাজি কারখানায় বিস্ফোরণ হওয়ায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন তিনজন। বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে কী করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, বেআইনি কারখানায় বাজি তৈরির সময় যে রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, তাতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।