হরিহরপাড়ায় পথদুর্ঘটনায় মৃত ২

0
526
2 dead in road accident in Hariharpara
2 dead in road accident in Hariharpara
চা খেয়ে বাড়ি ফেরার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। এই ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক।
মৃত দুই যুবকের নাম রাসেল শেখ ও সুমন শেখ তাদের বাড়ি হরিহরপাড়ার কাশিমনগর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বারুইপাড়া মাঠপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে কাটাবাগান এলাকা থেকে চা খেয়ে মোটর বাইকে বাড়ি ফেরার সময় বারুইপাড়া মাঠপাড়া এলাকায় উল্টো দিক থেকে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকে থাকা তিন যুবকের। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনজনই। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। দুই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বহড়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করলে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরো এক যুবকের। ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে পুলিশ।