
প্রধান শিক্ষকের বিরুদ্ধে হস্টেলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে এবার উত্তাল পুরুলিয়া। জানা গিয়েছে পুরুলিয়ার বরগড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই ছাত্রীদের ওপর অত্যাচার চালাচ্ছিলেন প্রধান শিক্ষক।
সম্প্রতি কিছু ছাত্রী অভিভাবকদের কাছে বিষয়টি জানালে বিষয়টি সামনে আসে। এরপরেই অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিন পরেও এখনও অধরা প্রধান শিক্ষক। অভিযুক্ত প্রধান শিক্ষকের গ্রেফতারি-শাস্তির দাবিতে বোরো থানায় বিক্ষোভ দেখায় এসএফআই, ডিওয়াইএফআই।
যদিও পলিশের দাবি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।








