গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk হাঁপ ছেড়ে বেঁচেছেন, সাফাই অভিযান শুরু হোক এরাজ্যেই – জহর

    হাঁপ ছেড়ে বেঁচেছেন, সাফাই অভিযান শুরু হোক এরাজ্যেই – জহর

    0
    188
    যাওয়াই উচিত ছিল না বলে বিস্ফোরক মন্তব্য করে তৃণমূলের পদত্যাগী সাংসদ জহর সরকার বলেছেন হাঁপ ছেড়ে বেঁচেছেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গণ কনভেনশন থেকে জহর সরকার বলেছেন পশ্চিমবঙ্গ থেকে কুচক্র রাজের বিরুদ্ধে সাফাই আন্দোলন শুরু হোক।
    তৃণমূলের পদত্যাগী সাংসদ বলেছেন তাঁর প্রথমে যাওয়াই উচিত ছিল না। এটাকে রাজনৈতিক রং দেওয়া ঠিক হবে না। জনগণের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ কেন তা বোঝার চেষ্টা করতে হবে। তিনি বলেছেন একটি ধর্ষণের কেস, একটি জঘন্য কেসে হয়নি। হয়েছে। দ্যাট ইজ আ ট্রিগার পয়েন্ট। আসলে চাপা রাগ ক্ষোভ মানুষের মধ্যে ছিল। কীরকম যেন কুচক্রের রাজ চলছে। কয়েকটি ঘটনা হচ্ছে এটা তাঁর চিঠিতে লিখেওছেন। রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, রাতারাতি দাদাগিরি করছে, তখন তাঁকে অনেকেই প্রশ্ন করেছে এর আগে কি হয়নি। তিনি বলেছেন এর আগেও হয়েছে, কিন্তু এমন একটা পার্যয়ে চলে গিয়েছে যেখানে মানুষের সহ্যশক্তির বাইরে চলে গিয়েছে। বাড়ির বারান্দা মেরামত করতে গেলেও কিছু দিতে হচ্ছে, কিছু করতে গেলেই দিতে হবে। এই জনআক্রোশ দেখে যদি মানুষ শেখে তবে সেটাই সবথেকে বড় লাভ। এই কেস থেকে যতগুলো গলদ বেরোবে, গলদে ভতি। প্রশাসক হিসেবে ৪৫ বছর দেখেছেন তাই তিনি বোঝেন কোনটা ভাল ব্যাট, কোনও ভাল বল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন কেন তিনি আগের মত ঝাঁপিয়ে পড়ছেন না। তিনি বলেছেন কিছু চক্র সারা ভারত চালাচ্ছে। যেহেতু তাঁর রাজ্য বাংলা তাই এখান থেকেই সাফাই অভিযান শুরুর কথা বলেছেন জহর সরকার।