নদিয়ার হাঁসখালি গণধর্ষণ-খুনের ঘটনায় তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালি সহ ৩ জনের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। সোমবারই হাঁসখালিকাণ্ডে ৯ জনকে দোষী সাবস্যস্ত করে আদালত। মঙ্গলবার তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালি ওরফে ব্রজ, তাঁর ২ বন্ধু প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিককে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক। সোহেলের বাবা তদকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালি, পীযূষকান্তি ভক্ত, দীপ্ত গয়ালিকে ৫ বছরের জেলের সাজা দিয়েছেন বিচারক। পাশাপাশি আকাশ বারুই এবং সুরজিৎ রায়কে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আপাতত জামিনে রেখে নজরদারির নির্দেশ দিয়েছে আদালত।
গ্রাম থেকে শহর
News & Much More
