হাঁসখালি গণধর্ষণ-খুনে দোষী ৯! সামশেরগঞ্জ-র ১৩

0
151

নদিয়ার হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় মোট ৯ জনকে দোষীসাব্যস্ত করেছে আদালত। দোষীদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতার পুত্রও। মঙ্গলবার তাঁদের শাস্তি ঘোষণা করবেন বিচারক। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি থানা এলাকায় ২০২২ সালের ১০ এপ্রিল গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। জানানো হয়, ৫ এপ্রিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। পঞ্চায়েত সদস্যের পুত্র এবং তার কয়েক জন বন্ধু মিলে নাবালিকাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ।