হাইকোর্টকে মানবিক হওয়ার আবেদন রাসমণির

0
211
Rasmanis appeal for the High Court to be humane
Rasmanis appeal for the High Court to be humane

বঞ্চনার উপরে আবার বঞ্চনা করা হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টের এসএসসি রায় নিয়ে সংক্ষেপে এমনই মনোভাবের কথা জানিয়েছেন গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা।

সোমবার সকালে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে গিয়ে দেখা গিয়েছে, কান্নায় ভেঙে পড়েছেন চাকরিপ্রার্থী রাসমণি পাত্র। গত ডিসেম্বরে এই রাসমণিই এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থানের ১০০০তম দিনে প্রতিবাদস্বরূপ নিজের মাথার চুল কামিয়ে ফেলেছিলেন।সেই রাসমণি পাত্র হাইকোর্টের রায় শোনার পর বলেছেন, প্যানেল বাতিল তাঁদের দাবি ছিল না। দাবি ছিল যে অন্যায় তাঁদের সঙ্গে হয়েছে, যে চাকরিটা চুরি হয়েছে সেটা ফিরিয়ে দেওয়া হোক। রাসমণি-সহ ধর্নামঞ্চে থাকা অন্য চাকরিপ্রার্থীদেরও বক্তব্য, অবৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক। কিন্তু যোগ্য চাকরিপ্রার্থীদের কেন বঞ্চিত করা হবে। এই প্রসঙ্গে রাসমণি বলেছেন, তাঁরা সকলে পরীক্ষা দিয়েছিলেন, ওএমআর উত্তরপত্র সঠিক ছিল। র‌্যাঙ্কেও এসেছিলেন। তা হলে চাকরিটা কেন তাঁদের দেওয়া হল না।