গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, আহত তিন

    হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, আহত তিন

    0
    281
    2 dead 3 injured in high tension wire electrocution
    2 dead 3 injured in high tension wire electrocution

    হাইটেনশন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই ঠিকাকর্মীর। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও ১জনের অবস্থা গুরুতর হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে,শুক্রবার সকালেও একসঙ্গে কাজে গিয়েছিলেন উত্তরপাড়া নিচগ্রামের পাঁচ যুবক। ধামুয়া শ্যামপুর এলাকায় হাইটেনশন লাইনে একটি বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করার সময় ভুলবশত ওই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ৫ ঠিকাকর্মী। সঙ্গে সঙ্গে ৫জনকে হাসপাতালে নিয়ে গেলে ২জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিত্সকরা। বাকিদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। একজনকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিত্সা চলছে। এই ঘটনার পর সরকারি সাহায্যে দাবি তুলেছেন স্থানীয়রা।