
একদিকে এসপি-বিএলএলআরও অফিস। অন্যদিকে সার্কিট হাউস, কাছেই জেলাশাসকের দফতর।
আর তার ঠিক মাঝেই কৃষ্ণনগর স্টেডিয়ামের ঠিক পাঁচিলের গা ঘেষা গলি থেকে উদ্ধার হয়েছে স্কুলছাত্রীর আধপোড়া, বিবস্ত্র দেহ। যা নিয়ে ফের নারী নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলছে কৃষ্ণনগরের ঘটনা। বুধবার কৃষ্ণনগরের পুজো মণ্ডপের সামনে, পুলিশ সুপারের অফিসের মাত্র ৫০০ মিটার দূরে তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে। প্রেমিক-সহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ তুলেছে নিহত দ্বাদশ শ্রেণির ছাত্রীর পরিবার। অভিযুক্ত প্রেমিককে আটক করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুবাসী ওই হোটেল কর্মীর সঙ্গে তরুণীর সম্পর্ক মাত্র চারমাসের।
দু’জনের মধ্যে আর্থিক লেনদেনও হয়। কে, কাকে, কী কারণে টাকা দিয়েছিলেন, জানতে চায় পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব
