গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah হাওড়ায় খোদ পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি

    হাওড়ায় খোদ পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি

    0
    338
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাওড়ার জগৎবল্লভপুরে খোদ পুলিশের বাড়িতে দঃসাহিক চুরির ঘটনা ঘটেছে। শুধু চুরি নয়, লুটের মালপত্র নিয়ে চম্পট দেওয়ার সময় বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ।
    স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জগৎবল্লভপুর মুন্সিরহাট ধসা জেলেপাড়া এলাকায় এক পুলিশ কর্মীর বাড়ি ফাঁকা থাকার সুযোগে রাতের অন্ধকারে তাঁর বাড়িতে ঢোকে বেশ কয়েকজন দুষ্কৃতী। আলমারির ভিতরে থাকা যাবতীয় সোনার গয়না, নগদ টাকা হাতিয়ে নেয় তারা। এরপরই আগুন লাগিয়ে দেয় বিছানা এবং আসবাবপত্রে।
    ভোরবেলা বাড়ি ফিরে চুরির ঘটনা নজরে পড়ে বাড়ির লোকজনদের। এরপরই পুলিশে খবর দেন তাঁরা।