হাওড়ায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য

0
116

হাওড়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য। কৃষ্ণসার হরিণ হত্যা মামলার সময় থেকেই এই লরেন্স বিষ্ণোই গ্যাং সলমন খানকে খুনের হুমকি দিয়ে আসছে। সেই গ্যাংয়ের ৩ সদস্য পাঠক, তরণদীপ সিং, আকাশ ডিপ সিংকে পাঞ্জাবের কবাডি খেলোয়াড়কে খুনের অভিযোগে গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে পাঞ্জাবের এক কবাডি খেলোয়াড় রানা বালা কৌর খুনের মামলায় পাঞ্জাব পুলিশের এসটিএফ এদেরকে খুঁজছিল।