
সকাল থেকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ ১৫ জায়গায় অভিযানে নেমেছে সিবিআই। সেই তালিকায় রয়েছেন হাওড়ার মেডিক্যাল সাপ্লায়ার বিপ্লব সিংও।
তাঁর সংস্থার নাম তারা মা ট্রোডার্স। কিন্তু সেই সংস্থার খোঁজ চালাতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা মা তারা বিল্ডার্সের মালিক মদন ঘোডুইয়ের বাড়িতে পৌঁছে যান। প্রায় কাছাকাছি নাম হওয়াতে ভুল করেই মদন ঘোড়ুইয়ের বাড়িতে সকালে দরজায় নক করেন সিবিআই অফিসাররা। এরপর তাঁরা প্রায় এক ঘণ্টারও বেশি সময় ওই ব্যক্তির ব্যবসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন। সিবিআই যে বিপ্লব সিংকে খুঁজতে বেরিয়েছিলেন তিনি মেডিক্যাল সাপ্লায়ার, কিন্তু মাদনের ব্যবসায়িক নথিপত্রের সঙ্গে মেডিক্যাল সামগ্রি সরবরাহের কোনও যোগ নেই। পরে ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যান। ভুল হওয়ায় ক্ষমাও চেয়ে নেন বলে দাবি মদনের পরিবারের।
