হাওড়ায় মাটি খুঁড়ে উদ্ধার বালিকার দেহ, ধৃত প্রতিবেশী

0
683
The girls body was recovered by digging the soil in Howrah the neighbor was arrested
The girls body was recovered by digging the soil in Howrah the neighbor was arrested
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার আমতার জয়পুর থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর অভিযুক্ত বছর ২১-র সুশান্ত দোলুই। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ খুন সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার পাড়ার একটি স্থানীয় পুজোর প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছিল ওই কিশোরী।রাত ১০টার পরেও সে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় পরিবার। শুরু হয় খোঁজাখুঁজি। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও মেয়েকে না পেয়ে জয়পুর থানার পুলিশের দ্বারস্থ হন বাবা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, টানা জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেছেন তিনি। তার পর একটি জমিতে দেহ পুঁতে দিয়েছেন। এরপর জয়পুর থানার পুলিশ গিয়ে ছাত্রীর দেহ উদ্ধার করে।ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।