গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk হাওড়ায় স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ, বিদ্যুৎ ক্ষোভ মুর্শিদাবাদে

    হাওড়ায় স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ, বিদ্যুৎ ক্ষোভ মুর্শিদাবাদে

    0
    716
    msd howrah bikhhov
    msd howrah bikhhov

    ৩ মাসের বকেয়া বেতন মেটানোর দাবিতে হাওড়া পুরসভায় সামনে অবরোধ করে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ উত্তেজনা ছড়িয়েছে।

    বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ অভিযোগ একমাস কাজ করিয়ে ২৬ দিনের টাকা দেওয়া হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা স্বাস্থ্য কর্মীদের অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় যানচলাচল। সমস্যায় পড়েন মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার বিশাল পুলিশবাহিনী। এদিকে ৩ দিন ধরে কারেন্ট না থাকায় বিদ্যুৎকর্মীদের গাড়ি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভে তপ্ত মুর্শিদাবাদের সাগরপাড়ার মাধবপুরে। গ্রামবাসীদের অভিযোগ প্রায় প্রত্যেক মাসেই ট্রান্সফর্মার বিকল হয়ে যায়। বিদ্যুৎ দফতরে বারবার অভিযোগ জানালেও কোনও কাজ করে না। যতক্ষণ না পর্যন্ত পরিষেবা ঠিক হবে ততদিন বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা।