হাকিমপুর সীমান্তে ভিড়, সরেজমিনে রাজ্যপাল

0
89

এসআইআর-র আবহে বাংলাদেশে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। টানা কয়েকদিন একই ছবি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। এরই মধ্যে সোমবার গোটা ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে স্বরুপনগরের হাকিমপুর সীমান্তে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল নিজেই বলেছেন, অনেক কিছু শোনা যাচ্ছে। নানা রকম ব্যাখ্যা তৈরি হচ্ছে। তাই নিজের চোখে দেখে নেওয়াই ভালো। হাকিমপুর সীমান্ত তিনি চৌকি, বিএসএফ ক্যাম্প ও স্থানীয় প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি সীমান্তের সাধারণ মানুষদের সঙ্গেও আলোচনা করেছেন।