হাজিরা এড়াতে অসুস্থতার বাহানা, অভিযোগ বিরোধীদের 

0
350
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্ট-এ সই রয়েছে হিটলার চৌধুরী নামের এক চিকিৎসকের। এই নাম নিয়েই বিতর্ক তুঙ্গে।
কারণ রামপুরহাট ১-এর ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিএমওএইচ হিটলার চৌধুরী। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে। এক,জন সরকারি কর্মী কি ভাবে বেসরকারি হাসপাতালের সই করতে পারে। এমনই প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, হিটলার চৌধুরী সাইকেল নিয়ে ঘুরে বেড়ান, আর লোককে ধোঁকা দেন।
আগে সিবিআই ডাকলে তৃণমূলের নেতা-মন্ত্রীরা অসুস্থ হয়ে পড়তেন আর এখন পুলিশ ডাকলে তৃণমূলের নেতা মন্ত্রীরা অসুস্থ হয়।অন্যদিকে বাম ও কংগ্রেসের তরফে খোঁচা দিয়ে বলেছেন, তৃনমূলের নেতা মন্ত্রীদের এইটা অভ্যাস।