
উত্তর কলকাতার হাতিবাগানের বলরাম ঘোষ স্ট্রিটের এক নামী স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজমিস্ত্রিদের বিরুদ্ধে।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিভাবকের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে স্কুলে নির্মানের কাজ চলছে। সেখানে যারা মিস্ত্রির কাজ করেন তাঁরা বাচ্চাদের শীলতাহানি করছে বলে তাঁদের দাবি। স্কুল কর্তপক্ষের সঙ্গে কথা জানালে তাঁরা অস্বীকার করছে। তার প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। শ্যামপুকুর থানার প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে স্কুলের বাইরে। স্কুলে যারা কাজ করছিলেন তাঁদের পুলিশ বের করে নিয়ে গিয়েছে। স্কুলের বিক্ষোভের মাঝেই হাতাহাতি-মারপিট শুরু হয়।
পুলিশের বিরুদ্ধে অভিভাবকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। অভিভাকরা প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবি জানিয়েছেন।






