
হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, নরেন্দ্র মোদীর কাছে নীতীশ-চন্দ্রবাবুদের দাবিদাওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সুযোগ পেয়ে বেশি দাবি করছেন শরিক দলগুলো।
আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, অনেকে আগে নিজের স্বার্থেই জোট ছেড়েছে আবার নিজেই ফিরে এসেছে, সংযোজন দিলীপের। তবে দিলীপ ঘোষ মনে করিয়েছেন, ২০০৪-এ অটল বিহারি বাজপেয়ীর সঙ্গে যাঁরা দর কষাকষি করেছিলেন, তাঁরা সাফ হয়ে গেছিলেন। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ছিলেন, নরেন্দ্র মোদীর জোটসঙ্গীদের দর কষাকষি নিয়ে কটাক্ষ দিলীপের। মোদী ভোটের জন্য রাজনীতি করেন না। তিনি উন্নয়নের জন্য সরকার চালান বলে মন্তব্য দিলীপের।
