
হাথরসে পদপিষ্টে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনটাই জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।
মঙ্গলবার হাথরাসের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুতে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতেই সেখানে স্বজনহারাদের সঙ্গে দেখা করতে যাবেন লোকসভার বিরোধী দলনেতা।কেসি বেণুগোপাল জানিয়েছেন, হাথরসের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই জন্য হাথরাসে যেতে চাইছেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে গিয়ে আহত এবং স্বজনহারাদের সঙ্গে কথা বলতে চান তিনি। তবে কবে উত্তরপ্রদেশ যেতে পারবেন রায়বরেলির সাংসদ, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কংগ্রেসের তরফে অবশ্য রাহুল গান্ধীর হথরাসযাত্রা নিয়ে কোনও দিনক্ষণ প্রকাশ করা হয়নি।প্রসঙ্গত, হাথরসের ওই ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক বেনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ৮০ হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে, উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ।








