গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk হাথরসের স্বজনহারাদের পাশে রাহুল, আশ্বাসও

    হাথরসের স্বজনহারাদের পাশে রাহুল, আশ্বাসও

    0
    158
    Rahul on the side of Hathors relatives Ashwath too
    Rahul on the side of Hathors relatives Ashwath too
    হাথরসের দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সাতসকালে হাথরসে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতা।
    আশ্বাস দিয়েছেন, তাঁর দল সবরকমভাবে স্বজনহারাদের পাশে থাকবে।এদিন স্বজনহারাদের সঙ্গে কথা বলার পর রাহুল গান্ধী বলেছেন, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চান না তিনি। কিন্তু, প্রশাসনের দিক থেকে অনেক খামতি রয়েছে গিয়েছে। স্বজনহারারা তাঁকে জানিয়েছেন, পুলিশ প্রশাসনের তরফে ঘাটতি ছিল। এরা অধিকাংশই গরিব পরিবারের।তাদের আরও বেশি আর্থিক সাহায্য করা উচিত প্রশাসনের।তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুরোধ করবেন, খোলামনে অর্থসাহায্য করতে।রাহুল গান্ধী হাথরস যাবেন, একদিন আগেই জানিয়েছিল কংগ্রেস। এর আগে ২০২০ সালে হাথরস গণধর্ষণ কাণ্ডের পর সেখানে গিয়েছিলেন তিনি। সেবার হাথরস যাওয়ার পথে বারবার বাধা দিয়েছিল পুলিশ। এবার তেমন বাধার মুখে পড়তে হয়নি। দিল্লি থেকে প্রথমে তিনি যান আলিগড়। হাথরস কাণ্ডে মৃতদের মধ্যে বেশ কয়েকজন আলিগড়ের বাসিন্দা ছিলেন। সেখানে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। আশ্বাস দেন পাশে দাঁড়ানোর। তারপর চলে যান হাথরসে।