হাথরস বিপর্যয় ঃ প্রকাশ্যে ভোলেবাবা, ভিডিওবার্তায় দুঃখপ্রকাশ

0
169
HATHRAS BIPORJOY PROKASHE BHOLE BABA VIDEO BARTA A DUKKHO PROKASH
HATHRAS BIPORJOY PROKASHE BHOLE BABA VIDEO BARTA A DUKKHO PROKASH

উত্তরপ্রদেশে পদপিষ্টের ঘটনার ৪দিন পরে প্রকাশ্যে এসে দুঃখপ্রকাশ করেছেন হাথরসে ধর্মগুরু সুরজপাল সিং ওরফে ভোলে বাবা। দুমিনিটের একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, পদপিষ্ট হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত।

প্রশাসনের ওপরে আস্থা রেখে প্রকৃত দোষীরা শাস্তি পাবে বলে আশাও প্রকাশ করেছেন। উত্তরপ্রদেশের হাথরসে গত ২ জুলাই এক জমায়েতের আয়োজন করেছিলেন এই ধর্মগুরু। প্রায আড়াই লক্ষ মানুষের জমায়েত হয়েছিল সেখানে। এর আগেও একাধিক বার এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন তিনি করেছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সত্সঙ্গ চলাকালীন বাবাকে প্রণাম করার জন্য আচমকা হুড়োহুড়ি শুরু হয়েছিল। ধাক্কাধাক্কিতে কয়েকজন পড়ে যেতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কয়েক মিনিটের মধ্যে পদপিষ্ট হয়ে প্রায় ১২১ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না ধর্মগুরু সুরজপাল সিংয়ের। অবশেষে প্রকাশ্যে এসে ভিডিওবার্তা দিয়েছেন তিনি।