হাথরাসের দুর্ঘটনায় ৬ সরকারি আধিকারিক সাসপেন্ড 

0
173
HATHRAS 850 PATAR REPORT PESH
HATHRAS 850 PATAR REPORT PESH

হাথরসের পদপিষ্টের ঘটনায় উত্তরপ্রদেশের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সহ সাসপেন্ড হয়েছেন ৬ জন সরকারি আধিকারিক। রাজ্য পুলিশের তদন্তকারী দলের পেশ করা ৮৫০ পাতার রিপোর্টের ভিত্তিতেই ৬ সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ।

রিপোর্টে অতিরিক্ত ভিড়কেই দায়ী করা হয়েছে। হাতরসে ভোলেবাবার সত্সঙ্গের অনুমতি দেওয়ার আগে ঘটনাস্থল পরিদর্শন করেননি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তপক্ষকেও কিছু জানাননি বলে অভিযোগ। পুলিশ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, অনুষ্ঠানের আযোজকরা ভিড়ের বিষয়টিকে গুরুত্বই দেয়নি। স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার সত্সঙ্গ অনুষ্ঠানে ৮০ হাজার মানুষের ভিড় হওযার অনুমান করা হয়েছিল । কিন্তু পরে সেই সংখ্যা প্রায় আড়াই লক্ষের কাছে পৌঁছে গিয়েছে । এরফলেই পদপিষ্টের ঘটনা ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে পুলিশের বিশেষ টিম এই ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে। অনুষ্ঠানের আযোজকদের বিরুদ্ধেও বড় অভিযোগ করা হযেে। পুলিশি রিপোর্ট বলছে, অতিরিক্ত ভিড় হলে দুর্ঘটনা ঘটতে পারে আন্দাজ করেও তারা কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থাও ছিল না। বিশেষ এই তদন্তকারী দল দুর্ঘটনার দিন অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যদের সঙ্গে এবং ১৩০ জন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছিল। তারপরই এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে।