হামলায় সিপিএম-বিজেপি, লুঠ হয়েছে জীবনদায়ী ওষুধ: মুখ্যমন্ত্রী

0
186
HAMLA A CPM BJP LOOT HOYECHE JEEBANDAYI OSUDH CM
HAMLA A CPM BJP LOOT HOYECHE JEEBANDAYI OSUDH CM

আর জি কর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় সিপিএম-বিজেপি, দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জীবনদায়ী ওষুধ লুঠ হয়েছে বুধবারে রাতে।

তাঁর দাবি ডিওয়াইএফআইয়ের পতাকা নিয়ে হামলা চালানো হয়। বিজেপি গিয়েছিল জাতীয় পতাকা নিয়ে। জাতীয় পতাকা নিয়ে গুন্ডাগিরি ক্রিমিনাল অফেন্স। আর জি কর মেডিক্যাল কলেজে হামলা চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টা করতে গিয়েছিল সিপিএম বিজেপির গুন্ডারা। ভুল করে ফ্লোরটা গন্ডগোল হয়ে গিয়েছে। ৪ তলার বদলে তিনতলায় চলে গিয়েছিল। হামলায় অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি সুর চড়িয়ে বলেছেন সিপিএম বিজেপি মনে রেখো হাসপাতাল গুন্ডামির জায়গা নয়, সেবার জায়গা।