হামলার ঘটনার পর প্রথমবার পুরসভায় সুশান্ত

0
165
HAMLA GHATONAR POR PROTHAM BAR PUROSOVA A SUSANTA
HAMLA GHATONAR POR PROTHAM BAR PUROSOVA A SUSANTA

খুনের চেষ্টার পর বুধবার প্রথমবার পুরসভায় গিয়েছেন সুশান্ত ঘোষ। বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে।

শুক্রবার হামলার ঘটনার পর সুশান্ত ঘোষের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন ফিরহাদ হাকিম। সুশান্ত ঘোষের ওপর হামলার পর ভেড়ি ভরাট থেকে বেআইনিভাবে সরকারি জমি দখলের ঘটনা সামনে আসে।

এরপরেই ব্যবার দুপুরে কলকাতায় পুরসভায় গিয়ে ছিলেন ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। প্রায় আধ ঘণ্টা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে গিয়েছেন সুশান্ত ঘোষ। ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ জানিয়েছেন নিজের ওয়ার্ডের বেশকিছু সমস্যার কথা মেয়র ফিরহাদ হাকিমকে জানিয়েছেন।