হামাগুড়ি-প্রতিবাদ, রাস্তায় আপার প্রাইমারিরা

0
129
ছবি সৌজন্যে : নিজস্ব
নিয়োগের দাবিতে রাজপথে প্রতিবাদ মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। ধর্মতলায় দণ্ডি কেটে, হাতজোড় করে, হামাগুড়ি দিয়ে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
সুবোধ মল্লিক স্কোয়ার থেকে থেকে বুধবার মিছিল শুরু করেন ২০১৬-র উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬-র কলকাতা গেজেটে যা বলা হয়েছিল, সেই অনুযায়ী নিয়োগ হয়নি। এসএসসি কমিশন সেই নিয়ম না মেনেই নিয়োগ করেছে। ২ বার ইন্টারভিউ নেওয়া হলেও তাঁরা ইন্টারভিউতে বসারই সুযোগ পাননি। যদিও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নবান্ন অভিযান পর্যন্ত যাওয়ার কথা থাকলেও ধর্মতলার ওয়াই চ্যানেলের কাছেই তা আটকে দেয় পুলিশ। হামাগুড়ি দিতে অভিযানের সময় অসুস্থ হয়ে পড়েন অনেকে। অভিযোগ, বঞ্চনায় ভেঙে গেছে শিরদাঁড়া, দাবি শুধু সসম্মানে বাঁচার।
নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। পরবর্তীতে পাঁচজন প্রতিনিধি কলকাতা ডেপুটি পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন জমা দিতে যায়।