হামাস প্রধান খুনের আগে পাশে গড়করি

0
179
Hamas sidestepped before killing the chief
Hamas sidestepped before killing the chief

হামাস প্রধান ইসমাইল হানিয়েহ খুনের আগে পাশে ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি একদিন আগে ইরানের রাজধানী তেহরানে খুন হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ।

এই হত্যাকাণ্ডে অভিযোগের আঙুল উঠেছে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের বিরুদ্ধে। কিন্তু মৃত্যুর কয়েক ঘণ্টা আগে হানিয়েহ ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করির সঙ্গে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গিয়েছিল দুজনকে।ইরানের প্রেসিডেন্ট হিসাবে পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নীতীন গড়করি। ছিলেন ব্রাজিল, তুরস্ক, সৌদি আরব, আর্মেনিয়া, মিশর-সহ বিভিন্ন দেশ ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্ত আধিকারিক ও শীর্ষস্থানীয় নেতারা। সকলের সঙ্গেই মঞ্চে ছিলেন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়েহ। তার কয়েক ঘণ্টা পরেই নেমে আসে মৃত্যু। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, তেহরানে হানিয়েহ-র বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে।কয়েকটি রিপোর্ট অনুযায়ী অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে গুপ্তঘাতকের হাতে প্রাণ দিয়েছেন হানিয়েহ।বিশ্লেষকদের মতে, হানিয়েহকে যদি মোসাদই হত্যা করে থাকে তাহলে তার নীল নকশা আগেই তৈরি হয়ে গিয়েছিল।বহুদিন ধরে নজর রাখা হয়েছিল হামাস নেতার গতিবিধির উপর। একইভাবে হয়তো নজর ছিল গড়করি-সহ তেহরানে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের উপরও। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই অপারেশনের ছক কষা হয়। তবে এই ঘটনার পর তেড়েফুঁড়ে উঠেছে ইরান। তেল আভিভের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তেহরান।