
কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
বর্ষা প্রবেশ করলেও এখনও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষা প্রবেশ করে গেলেও পশ্চিমের জেলাগুলোতে ৪-৫ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে বলে খবর। এদিকে দক্ষিণবঙ্গ যখন বৃষ্টির অপেক্ষায় তখন উত্তরবঙ্গে বৃষ্টি থামার নাম নেই। উত্তরবঙ্গের ৫ জেলায় ২৫ থেকে ২৭ তারিখ ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।








