
রাজ্যের সব সরকারি হাসপাতালে নিরাপত্তার বিষয়টি দেখবেন অবসরপ্রাপ্ত তিনবাহিনীর অফিসাররা। নতুন পোস্ট তৈরি করে প্রাক্তন সেনা অফিসার থেকে অ ইপিএস অফিসারদের নিয়োগ করতে চাইছে রাজ্য।
যাঁরা সিকিউরিটি অফিসার হিসেবেই কাজ করবেন। আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপ্রিম কোর্টের নির্দেশের দিনেই এবার পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে অবসরপ্রাপ্ত সেনা, নৌসেনা, বায়ুসেনা এমনকি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের মোতায়েন করার কথা বিরপ্তি দিয়ে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা। রাজ্য পুলিশের জারি হওয়া নোটিসে পুলিশ সুপার এবং কমিশনারদের আবেদন করা হয়েছে ২বছরের মধ্যে অবসর নেওয়া পুলিশ ইন্সপেক্টর, এসপি যাঁরা এখনও শারীরিকভাবে কর্মক্ষমে সক্ষম তাদের তথ্য জোগাড় করতে। একইভাবে অবসর নেওয়া সেনা অফিসার, নৌবাহিনীর অফিসার বা বায়ুসেনার অফিসারদেরও একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। ইচ্ছুক অফিসাররা ২৪ অগাস্টের মধ্যে আবেদন করতে পারবেন।
