গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানি, তপ্ত হাড়োয়া

    হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানি, তপ্ত হাড়োয়া

    0
    296
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ডায়মণ্ড হারবারের পর হাড়োয় গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা।

    অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েচে অসুস্থতার কারণে নির্যাতিতা ওই কিশোরী হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিল। অভিযোগ শুক্রবার ভোরে হাসপাতালের এক কর্মী তার প্রেসার মাপতে গিয়েছিলেন। তখনই কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ।অভিযুক্তকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন কিশোরীকে ঘরের মধ্যে আটকে দেয়। এরপরেই কিশোরী চিৎকার শুরু করতেই পালিয়ে যায় অভিযুক্ত। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত-র গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মানুষজন। এদিকে ডায়মণ্ডহারবার মেডিক্যালে চিকিৎসাধীন নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে আরেক সাফাইকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ অভিযোগ ওঠে হাসপাতালের দুই সাফাইকর্মীর বিরুদ্ধে।

    এরপরেই বিনোদ পণ্ডিত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এতদিন পালিয়ে ছিল বিজু দাস। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।