হাসপাতালে জ্যোতিপ্রিয়, ফিরলেন জেলেও 

0
224
Jyotipriyo in the hospital returned to jail
Jyotipriyo in the hospital returned to jail

বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়, সূত্রের খবর। এর পরে চিকিৎসকদের পরামর্শ মত জেলের অ্যাম্বুল্যান্স করেই জ্যোতিপ্রিয়-কে এসএসকেএম-র কার্ডিওলজির জরুরি বিভাগে আনা হয়। সেখানে হৃদরোগ, মেডিসিন-সহ অন্যান্য বিভাগের চিকিৎসা করেন। কিছু প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়। সেই মত প্রয়োজনীয় ওষুধপত্র দেন চিকিৎসকেরা। তবে ভর্তির প্রয়োজন নেই জানিয়ে দেওয়ার পরে, রাতেই জ্যোতিপ্রিয়কে আবার জেলে ফেরত নিয়ে যাওয়া হয়।