কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নদিয়ার কালীগঞ্জে নিহত ক্লাস ফোরের ছাত্রী তামান্না খাতুনের মা সাবিনা বিবি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার খানিক উন্নতি হতে তার সঙ্গে সাক্ষাৎ সেরেছেন আর জি কর-কাণ্ডের নিহত চিকিৎসকের মা ও বাবা। তাঁরা জানিয়েছেন, চারিদিকের পারিপার্শ্বিক ঘটনায় মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন। ঘুমের ওষুধ খেয়েছিলেন। তবে ভাঙলে চলবে না। পুলিশের নিষ্ক্রিয়তা – প্রথম থেকে তাঁদেরও পুলিশ অসহযোগিতা করেছে। তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ। বাইট : অভয়ার মা। এদিকে, তামান্নার বাবা বলেছেন,দশ জনকে তামান্নার হত্যায় ধরেছে পুলিশ। এখনও ১৪ জন বাকি। ওরা নিজেদের মতন কাজ করছে খাওয়া দাওয়া করছে দোষীরা।
গ্রাম থেকে শহর
News & Much More
