ধর্ষণ-শ্লীলতাহানির শিকার নাবালিকারা

0
341
HWH PATIENT MOLESTATION
HWH PATIENT MOLESTATION

হাওড়া জেলা হাসপাতালের মধ্যেই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ল্যাব টেকনিশিযানের বিরুদ্ধে। এরপর হাওড়া থানায অভিযোগ জানালে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে পশ্চিম বর্ধমানে নাবালিকাকে বিস্কুট, চকলেট খাওযানোর প্রলোভন দেখিযে বেশ কযেদিন ধরেই  শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বাহাত্তর বছরের প্রৌঢ়ার বিরুদ্ধে।  খবর পেযে ফাঁড়ি ও স্থানীয থানার পুলিশ এসে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে।  এছাড়াও নদিযায বছর বারোর নাবালিকাকে জিনিস কিনে দেওযার নাম করে কলাবাগানে নিযে গিযে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। কৃষ্ণগঞ্জ থানায লিখিত অভিযোগ দাযে করেছে নির‌্যাতিতার পরিবার। এদিকে মালদার হবিবপুরে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছেগ্রামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ।