
কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে মদের আসর বসানোর ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, জেলা হাসপাতাল ও পিডব্লিুউডি-র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরের ভেতরে মদ্যপানের আসর বসেছিল।
অভিযোগ, সেই আসরে ছিলেন টেকনিক্যাল কর্মী সহ একাধিক ব্যক্তিরা। সংবাদ কর্মীরা ক্যামেরায় সেই ছবি তুলতে গেলে ক্যামেরা কেড়ে নেওয়ার মত ঘটনা ঘটেছে। দেওয়া হয়েছে হুমকিও। সেই ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ এসে হাসপাতালের ইলেকট্রিক্যাল কর্মী সহ দুইজনকে আটক করেছে। এরপরেই ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
