
রাজ্যেরপরীক্ষামূলকভাবে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করেছে স্বাস্থ্যভবন। মঙ্গলবার সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এক রোগীকে সেন্ট্রাল রেফারেল পদ্ধতির মাধ্যমেই এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির অন্যতম এই কেন্দ্রীয় রেফার ব্যবস্থা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবার স্বাস্থ্য জেলায় চালু হয়েছে এই ব্যবস্থা। হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এইচএমআইএস পোর্টালে বাঙুর হাসপাতালে ওই রোগীকে ভর্তি করা হয়। এরপরেই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ওই রোগীর চিকিৎসা শুরু করেছেন। রাজ্যের প্রতিটি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা চাল করার দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা।
এর ফলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়া রোগীদের ভোগান্তি কমবে বলে মনে করা হচ্ছে। পোর্টালের মাধ্যমেই জানা যাবে কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে। এক্ষেত্রে রোগী বা রোগীর পরিবারকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে হন্যে হয়ে ঘুরতে হবে না।
ছবি সৌজন্যে : নিজস্ব
