হাসপাতালে হামলায় ১২ জনের পুলিশ হেফাজত, আইও বদলও

0
220
mayna guri te pitiye khun e arrested aro 2
mayna guri te pitiye khun e arrested aro 2

আর জি কর মেডিক্যালে হামলার ঘটনায় গ্রেফতার ১২ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার রাতে আর জি করের এমার্জেন্সিতে তাণ্ডবের ঘটনায় যুক্ত এমন ৫০-৬০ জনের ছবি পোস্ট করে সন্ধান চাই বলে পোস্ট করেছে কলকাতা পুলিশ।

গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। তাদেরকেই শিয়ালদহ কোর্টে তোলা হলে বিচারক পারিজাত চক্রবর্তী ২২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে কোর্টে আইও বদলের অভিযোগ উঠেছে। শিয়ালদহ কোর্টে তদন্তকারী অফিসারের পরিচয় নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। আইও-র বদল নিয়ে অভিযুক্তদের আইনজীবীর দাবি, এক অফিসারের উর্দি পরে কোর্টে হাজির হয়েছিলেন আরেক অফিসার। টালা থানার তদন্তকারী অফিসারের ব্যাজ পরে কোর্টে হাজিরা দিয়েছেন অন্য অফিসার। এই ঘটনায় বিচারকের প্রশ্নে মুখে পড়েন আইও।