হাসপাতাল ছাড়লেন ইন্দ্রানুজ, মন্ত্রীর গাড়ির ফরেনসিক

0
127

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায়। ঘটনার ১০ দিন পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। পরিবার জানিয়েছে, এখন বাড়িতেই বাকি চিকিৎসা হবে। তাঁর হাতের কব্জি, বাঁ চোখ এবং পায়ে এখনও সমস্যা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও মাসখানেক লাগবে বলে জানিয়েছে পরিবার।