
ট্যাংরা হত্যাকাণ্ডের প্রায় ৬ দিন বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হয়েছে দে পরিবারের ছোট ভাই প্রসূন দে-কে।
তার সঙ্গেই ছাড়া হয়েছে প্রণয়ের নাবালক পুত্র। বাইপাসের বেসরকারি হাসপাতাল বিল মকুব করার সিদ্ধান্তের পরই পুলিশি হেফাজতে এনআরএস মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরই পরবর্তী তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার এনআরএস হাসপাতালে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। উল্লেখ্য, শনিবার রাতেই ওই হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে দে পরিবারের বড় ভাই প্রণয় দে-কে। এদিকে ট্যাংরা কাণ্ডে এখনও প্রকৃত সত্য উদযাটন হয়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, পুরো ঘটনাটাই সাজানো। তবে মঙ্গলবারের জিজ্ঞাসাবাদের পরই ওই হত্যাকাণ্ডের সম্পর্কে আরও নিশ্চিৎ তথ্য হাতে পেতে পারে পুলিশ।






