হাসপাতাল থেকে ছাড়া হল অনিকেতকে

0
191
হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত ৭ দিন ধর্মতলার অনশনমঞ্চের কাছে আর জি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতকে ঘেঁষতে মানা করেছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা জানিয়েছেন, অনশনে থাকার কারণে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে গিয়েছিল।
তবে বর্তমানে অনিকেতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেই কারণে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ চলতে থাকবে। উপোস না করার জন্যও অনিকেতকে পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা। ৬ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশন-এ যোগ দিয়েছিলেন অনিকেত মাহাত। ১০ অক্টোবর অনশনমঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হুইল চেয়ারে বসিয়ে অনশনমঞ্চ থেকে তাঁকে বার করা হয়। নিয়ে আসা হয়েছিল আর জি কর হাসপাতালে। প্রথমে সিসিইউতে রাখা হয়েছিল অনিকেতকে। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার এইচডিইউতে স্থানান্তর করা হয়েছিল তাঁকে। অসুস্থ হওয়ার সাত দিনের মাথায় অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসক অনিকেত মাহাত বলেছেন,  ৯ অগাস্টের ঘটনাতেও দেখেছিলেন পুলিশি নিস্ক্রিয়তার বিষয়টি। সেই নিস্ক্রিয়তার জায়গা থাকা চলবে না। একটা মেডিক্যাল কলেজে এই ধরনের ঘটনা ঘটল। বাকি জায়গাগুলোতেও একই জিনিস দেখা যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এই ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ করতে হবে।
ছবি  সৌজন্যে : নিজস্ব