গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk হাসপাতাল-শ্মশানে কি ভূমিকা, নির্মলকে সিবিআই জেরা

    হাসপাতাল-শ্মশানে কি ভূমিকা, নির্মলকে সিবিআই জেরা

    0
    160
    সকালেই পোস্ট করে শুভেন্দু অধিকারী নির্মল ঘোষকে জেরার দাবি তুলেছিলেন, আর দুপুরেই সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন পানিহাটির তৃণমূল বিধায়ক। সিবিআইয়ের দাবি ভিডিও ফুটেজে জানা গিয়েছে ৯ অগাস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালে গিয়েছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক।
    ওই দিন তাঁকে হাসপাতালের মর্গের আশপাশে এবং শ্মশানে দেখা গিয়েছিল। চিকিৎসকের দেহ দ্রুত সৎকারে নির্মল ঘোষের সক্রিয় ভূমিকার কথাও জানতে পেরেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি তদন্তে জানা গিয়েছে দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ে তাঁর সঙ্গে কথাও বলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। কী কথা হয়েছিল, কারও নির্দেশে তিনি হাসপাতাল ও শ্মশানে গিয়েছিলেন কি না, জানতে চায় সিবিআই। রবিবার সিজিও দফতরে হাজিরা দিয়েছিলেন আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এবং ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। টানা জেরার পর সিবিআই দফতর থেকে বেরিয়ে ময়নাতদন্তকারী চিৎিসক অপূর্ব বিশ্বাস জানিয়েছিলেন ময়নাতদন্ত সেদিন না হলে রক্তগঙ্গা বয়ে যাবে বলে হুমকি দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর এবং সম্পর্কে কাকা বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তি। ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবিকে হাতিয়ার করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী নির্মল ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করেছিলেন। এরপরেই অবশ্য সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন নির্মল ঘোষ।