হাসিনাকে ফেরাতে ঢাকার সঙ্গে কাজ : জয়শঙ্কর 

0
165
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছে ভারত।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।জার্মানির বার্লিনে সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেছেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। ভারত স্পষ্টতই সেই সরকারের সঙ্গে কাজ করছে। এটি ভারত কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে চলে যান।