
সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখেই ঢাকায় ফিরে গিয়েছে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০জে ট্রান্সফোর্ট এয়ারক্রাফট। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বিমানটি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে রওনা দেয়।
পরে বিমানটি বাংলাদেশের এয়ারবেসে ফিরে গিয়েছে। বাংলাদেশ সেনার সাত আধিকারিক তাতে ছিলেন। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। সোমবার সন্ধ্যেয় সি-১৩০জে ট্রান্সফোর্ট এয়ারক্রাফট করেই বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা। সোমবার তাঁর বিমান নামে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে। সূত্রের খবর, সেখানেই রাতে ছিলেন শেখ হাসিনা। আগামী কয়েক দিনও সেখানেই থাকতে পারেন তিনি। এখনও পর্যন্ত কোনও পক্ষ আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানায়নি।
