
রাজনীতিতে আর কোনও দিন প্রত্যাবর্তন করবেন না বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়ে দিয়েছেন পুত্র সজীব ওয়াজেদ জয়।
এক সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র জানিয়েছেন, তাঁর মা এতোটাই হতাশ যে তাঁর কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। রবিবার থেকেই তিনি পদত্যাগ করার কথা ভাবছিলেন। পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষা কথা ভেবে তিনি দেশ ছেড়েছেন। তবে শেখ হাসিনা বাংলাদেশের চিত্র বদলে দিয়েছেন।যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল। একটি দরিদ্র দেশ ছিল। পরে বাংলাদেশ এশিয়ার গতিশীল অর্থনীতি হিসেবে বিবেচিত হত।
