হাসিনা-ডোভাল বৈঠক, মোদী-জয়শঙ্করও 

0
206
Hasina Doval meeting Modi Jaishankar too
Hasina Doval meeting Modi Jaishankar too

ভারতে পৌঁছতেই বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সবকিছু জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

 

বিদেশ সচিবকে নিয়ে তাঁকে সংসদ ত্যাগ করতে দেখা গিয়েছে। তার আগে সংসদে বিদেশমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০ ট্রান্সফোর্ট এয়ারক্রাফট থেকে শেখ হাসিনা নামেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার।এরপরেই হিন্দোন বিমান ঘাঁটিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা গিয়েছে, দু’জনের প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি। বৈঠকের পর বায়ুসেনা ঘাঁটি ত্যাগ করেছেন অজিত ডোভাল। এদিকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে ভারত সরকার। বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলিকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে।