সারা দেশে নির্বাচনে কোথাও হিংসা হয় না। পশ্চিমবঙ্গে হিংসা, রিগিং ছাড়া ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত জব্দ হবে। অমিত শাহ-র আক্রমণের পাল্টা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন নির্বাচন করায় জাতীয় নির্বাচন কমিশন। তাহলে ব্যর্থতা কার। পাশাপাশি অমিত শাহ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, ২০২৬-এ ক্ষমতায় আসবে বিজেপিই। শপথ নেবেন বিজেপির মুখ্যমন্ত্রী। বিষয়টিকে অলীক স্বপ্ন বলে আক্রমণ করে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেছেন ২০২৬-এ ২৫০-র বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে তৃণমূল। অলীক স্বপ্ন না দেখে ওরাংওটাংয়ের মত হুঙ্কার না দিতে বলেছেন।
গ্রাম থেকে শহর
News & Much More






