
হিমাচলপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার ভাইয়ের। জানা গিয়েছে, সুরেশ রায়নার ভাই সৌরভ কুমার এবং তাঁর বন্ধু শুভম স্কুটি করে গজ্ঞল বিমানবন্দরের কাছে একটি জায়গায় যাচ্ছিলেন।
হিমাচলপ্রদেশের কাঙরা জেলায় ঘটনাটি ঘটেছে। তাদের স্কুটিতে একটি গাড়ি ধাক্কা মারে। সেই ধাক্কায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সৌরভ কুমার এবং শুভমের। আরও দু’জন আহত হয়েছেন সেই ঘটনায়। সৌরভ কুমারদের উদ্ধার করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। যে গাড়িটি ধাক্কা মেরেছিল তার চালককে গ্রেফতার করা হয়েছে। শের সিং নামের সেই চালককে মান্ডি থেকে গ্রেফতার করা হয়েছে।২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সুরেশ রায়না। তাঁর ভাইয়ের মৃত্যুতে শোকাহত ক্রিকেটমহল।সুরেশ রায়নাকে সমবেদনা জানিয়েছেন অনেকে।








