হিমাচলে হড়পা বান-ভুমিধসে মৃত্যু বাড়ছে 

0
188
Collapsed in Himachal due to cloud broken rain closed roads
Collapsed in Himachal due to cloud broken rain closed roads
মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান ও ভুমিধসে হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বাড়ছে।অতিভারী বৃষ্টির জেরে বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে বিপাশা নদীর জল। জায়গায় জায়গায় নতুন করে ভুমিধসের খবর পাওয়া গিয়েছে।
মান্ডি ও সিমলা জেলায় নতুন করে আরও ৪টি মৃতদেহ উদ্ধার হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। সরকারিভাবে জানা গিয়েছে, এই দুর্যোগের জেরে এখনও ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ। তাদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। ৩১ জুলাই রাতে কুল্লুর নির্মান্দ, সাইঞ্জ, মালানা, মান্ডির পাধার এবং সিমলার রামপুর মহকুমায় মেঘভাঙা বৃষ্টির জেরে ভুমিধস ও হড়পা বানের ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে ৯ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হন একাধিক জন। এই ঘটনার পর থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। সোমবার দুর্ঘটনার পঞ্চম দিনে তীয় এবং রাজ্য মোকাবিলা বাহিনী, হিমাচল পুলিশ, আইটিবিপি ও সিআইএসএফ যৌথভাবে উদ্ধারকাজে নেমেছে। মৃতদেহের খোঁজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে এসে চলছে তল্লাশি। ধসে বিচ্ছিন্ন এলাকায় অস্থায়ী সেতুও নির্মাণ করেছে সেনা।এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হিমাচল প্রদেশ সরকার।