গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Hooghly হুগলির তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে আয়কর হানা

    হুগলির তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে আয়কর হানা

    0
    241
    HOOGHLY R TMC GHONISTHO BYABSAYIR BARITE AYKOR HANA
    HOOGHLY R TMC GHONISTHO BYABSAYIR BARITE AYKOR HANA
    হুগলির তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে একযোগে হানা দিয়েছে আয়কর অফিসাররা। শুক্রবার সকালে মগড়া ও বাঁশবেড়িয়ার তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস, বৈদ্যনাথ সাহা, সত্যরঞ্জন শীল, দিলপ্রীত সিং, অভিজিৎ ঘটক সহ একাধিক ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে হানা দেয় আয়কর অফিসাররা।
    ৩ এপ্রিল এই ব্যবসায়ীদের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি ছিল এই ব্যবসায়ীরা দুর্নীতির সঙ্গে যুক্ত। দুর্নীতির টাকা তৃণমূলকে দেয় বলেও অভিযোগ ছিল তাঁর। আয়কর হানা নিয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বলেছেন লকেট চট্টোপাধ্যায় তো আগের থেকেই বলেছেন কোথায় কার বাড়িতে ইডি, সিবিআই, আয়কর পৌঁছে যাবে। পাল্টা লকেট চট্টোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলাবাজি চলছে। যাঁরা এর সঙ্গে যুক্ত তাদের কোনও ছাড় নেই।