হুডখোলা বাসে  টিম ইন্ডিয়া, লোকারণ্য মেরিন ড্রাইভ

0
172
Team India by Hoodkhola Bus Lokaranya Marine Drive
Team India by Hoodkhola Bus Lokaranya Marine Drive
দেখা হচ্ছে বিকেল ৫টায়। ক্রিকেট প্রেমীদের জন্য এমনই বার্তা দিয়েছিলেন রোহিত শর্মা। আর সেই বিশ্বজয়ী ক্যাপ্টেনের ডাকে মুম্বই দেখল মেরিন ড্রাইভের নীল জনসমুদ্র।
বৃহস্পতিবার বাণিজ্যনগরীর সমস্ত রাস্তার শেষই যেন ছিল চ্যাম্পিয়নদের দুয়ারে।এদিন ভারতীয় ক্রিকেটারদের বিমান মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। এরপর বিমানবন্দর থেকে নরিম্য়ান পয়েন্টে পৌঁছন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাদের চারদিকে ছিল নিরাপত্তার কড়াকড়ি। তার মাঝেই সেলফি তোলার চেষ্টা করেন অনেকে। ক্রিকেটাররাও ভক্তদের আবদার মেটান।এরপর নরিম্য়ান পয়েন্ট থেকে হুডখোলা বাসে করে ওয়াংখেড়ের পথে যাত্রা শুরু করে টিম ইন্ডিয়া।মেরিন ড্রাইভে জনসমুদ্রের মধ্যে দিয়ে রোহিত শর্মাদের হুডখোলা বাসের এগোতে থাকে ধীর ধীরে। বাসের উপরে ট্রফি নিয়ে তখন উল্লাস করছেন ভারতীয় ক্রিকেটারেরা। চ্যাম্পিয়নদের এক ঝলক দেখতে রাস্তার ধারে গাছের উপরেও উঠে পড়েন বহু ক্রিকেট প্রেমী। বাস থেকেই জনতার এই বাঁধভাঙা উচ্ছাস-আবেগকে ক্যামেরাবন্দি করতে দেখা হয় রোহিত শর্মাদের। পাশাপাশি জাতীয় পতাকা, ট্রফি নিয়ে উল্লাস করতেও দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজদের। প্রত্যেকে একবার করে ট্রফি নিয়ে জনতার সামনে যাওয়ার চেষ্টাও করেন। এরপর ওয়াংখেড়ে পৌঁছে বিশ্বজয়ী দলকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।