২০২৫-এর শেষে স্ক্রিনিং কমিটি জানিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় অভিনেতা, প্রযোজক-সহ টলিউডের খ্যাতনামীদের লাগাতার হেনস্থার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে টলিউড।শুক্রবার, ২০২৬-এর দ্বিতীয় দিনে লালবাজার সাইবার অপরাধদমন শাখায় উপস্থিত হন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। অপরাধদমন শাখার দফতরে যাওয়ার আগে লালবাজারের সামনে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন ফেডারেশন সভাপতি স্বরূপ। বলেছেন, লাগাতার অকারণ হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গ্রাম থেকে শহর
News & Much More
